টালিউডের শীর্ষে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

টালিউডের শীর্ষে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: কোয়েল মল্লিক, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে টপেকে শীর্ষে চলে গেলেন টালিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তারা সবাই সুন্দরী। ভক্তদের হৃদয়ের রানী। টালিউডের নায়িকারা রূপে কেউ কাউকে ছেড়ে দেয়ার মতো না। তাদের ফলোয়ারের সংখ্যা কম না। কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে সবাইকে টপকে শীর্ষে রয়েছেন শ্রাবন্তীই।

Manual7 Ad Code

শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়— এ পাঁচ নায়িকার মধ্যে ধারাবাহিকভাবে অপেক্ষাকৃত বেশি সার্চ হয়েছে শ্রাবন্তীকে নিয়ে।

পশ্চিমবঙ্গ ছাড়া প্রায় সারা ভারতেই বাঙালি নায়িকাদের নিয়ে সার্চ হয়েছে কিন্তু সবচেয়ে বেশি সার্চ হয়েছে ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায়। তবে নুসরাত, মিমি, সায়ন্তিকা ও শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে সার্চ ট্রেন্ডস বেশ কাছাকাছি।

Manual3 Ad Code

গুগল সার্চ ইঞ্জিনে তথ্য বলে দিচ্ছি বাণিজ্যিক ছবির বাজারে নুসরাত-মিমিদের কদর বাড়লেও দর্শক হৃদয় জুড়ে এখনো অবস্থান করছেন কলকাতার ডিজিটাল যুগের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শ্রাবন্তী। দুই বিয়ের পরও বিন্দু মাত্র দর্শক আগ্রহ কমেনি শ্রাবন্তীর। অন্যদিকে বিয়ের পরে হিট ছবি উপহার দিতে না পারলেও ভক্তদের মনে রানী হয়েই অবস্থান করছেন কোয়েল।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code