এক ফ্রেমে অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক!

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

এক ফ্রেমে অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক!

Manual4 Ad Code
বিনোদন ডেস্ক :: অনেকদিন ম্যাজিক দেখেন না বলিউডের দর্শকরা। তবে এবার মিটবে দর্শকদের সেই খোরাক। সেই ম্যাজিক, একই ফ্রেমে দেখা যাবে বচ্চন পরিবারের ত্রিরত্নকে। আর এই ম্যাজিকের দায়িত্ব নিয়েছেন পরিচালক প্রহ্লাদ কক্কর।

‘কাজরা রে…’ ম্যাজিক মনে আছে তো? অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক— বচ্চন পরিবারের এই তিন সদস্যকে এক ফ্রেমে বেঁধেছিল ‘বান্টি আউর বাবলি’ ছবির সেই বিখ্যাত গান। কিন্তু তারপর আর এই ইকুয়েশন দেখেনি বলিউড। ২০১০-এ ‘রাবণ’-এর পর আর এক সঙ্গে দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকেও।

Manual3 Ad Code

বলি মহলের খবর, ফের নাকি পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দম্পতি। পরিচালক প্রহ্লাদ কক্করের আসন্ন ছবিতে দেখা যাবে তাঁদের। সূত্রের খবর, ওই ছবিতে থাকবেন খোদ অমিতাভ বচ্চনও। অফিশিয়ালি কোনও ঘোষণা না হওয়ায় ছবি নিয়ে এখনই মুখ খুলতে চান না কেউই।

Manual2 Ad Code

ঘনিষ্ঠ মহলে প্রহ্লাদ জানিয়েছেন, ‘এটা তাঁর স্বপ্নের প্রজেক্ট। বচ্চন পরিবারের তিন হেভিওয়েট তারকা যে এক সঙ্গে চিত্রনাট্য পছন্দ করেছেন এতে খুব খুশি টিমের সকলেই। সব কিছু ঠিক থাকলে এ বছরেই শুরু হবে ছবির শুটিং’।

Manual2 Ad Code

তথ্যসূত্র : আনন্দবাজার

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code