সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বছর শেষে ভালো ছবিগুলো পাবে অস্কার, পাবে মানুষের বাহবা। তাহলে বাজে ছবিগুলোর কি হবে? এ ভাবনা থেকেই বছরের সবচেয়ে বাজে ছবি, বাজে অভিনেতা-অভিনেত্রীদের বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে গোল্ডেন র্যাপ্সবেরি অ্যাওয়ার্ডস সংক্ষেপে রেজি কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হিলারি ক্লিনটনের ইমেজ কাজে লাগিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটবে এমনটাই হয়তো ধারণা করেছিলেন পরিচালক দিনেশ ডি সুজা। কিন্তু বিধি-বাম দিনেশ পরিচালিত ‘হিলারি’স আমেরিকা’: দ্য সিক্রেট হিস্টরি অব ডেমোক্র্যাটিক পার্টির ভাগ্যে জুটেছে বছরের সবচেয়ে বাজে ছবির থেতাব। ছবিটি সর্বাধিক ৪টি রেজি অ্যাওয়ার্ড পেয়েছে।
হিলারি ক্লিনটনের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বাজে অভিনেত্রীর খেতাব জিতে নিয়েছেন রেবেকা টার্নার। আর বছরের সবচেয়ে বাজে পরিচালক আর বাজে অভিনেতার পুরস্কার জিতে আপ্লুত দিনেশ।
‘হিলারি’স আমেরিকা’র পরিচালক দিনেশ ডি সুজা বলেন, অস্কার পেলে তো আমার ক্যারিয়ারই শেষ। আর ছবিই বানাতে পারতাম না। রেজি পাওয়ায় সবাই আমাকে চিনবে। আহ! ভাবতেই দারুণ লাগছে।
‘হিলারি’স আমেরিকা’র সাথে পাল্লা দিয়ে ৪টি রেজি জিতে নিয়েছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের সিক্যুয়েল ‘ডন অব জাস্টিস’। ছবিটিতে অভিনয় করে সবচেয়ে বাজে সহ-অভিনেতার পুরস্কার বাগিয়েছেন জেসি আইজ্যানবার্গ।
জুল্যান্ডার টু ছবিতে বস্তাপচা অভিনয় দিয়ে বাজে সহ-অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে এনেছেন ক্রিস্টেন উইগ। ৮৯তম অস্কার পুরস্কারের আগে ৩৭তম রেজি অ্যাওয়ার্ডস পেয়ে তাই এক গাল হাসতে পারছেন বছরের সবচেয়ে বাজে অভিনেতা-অভিনেত্রীরাও।
Design and developed by ওয়েব হোম বিডি