বিনোদন ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা ববি। অভিনয় আর শারীরিক গঠনে জয় করে নিয়েছেন দর্শকের মন। সম্প্রতি ‘নীলিমা’ শিরোনামে তার একটি গান প্রকাশ হয়েছে। লাইভ টেকনোলজির অফিসিয়াল ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি।
সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন। কণ্ঠ দিয়েছে ইমরান। ৪ মিনিট ২ সেকেন্ডের গানটিতে বেশ লাবণ্যময়ী রুপে দেখা গেছে হালের ক্রেজ ববিকে। গানটিতে ববির বিপরীতে রয়েছেন সাঞ্জু জন। গানটির দৃশ্যায়ন মাল্টায় হয়েছে বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস সূত্রে।
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘নীলিমা’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক হিসেবেই গানটি করা হয়েছে বলে জানান পরিচালক। চলচ্চিত্রটিতে ববির সঙ্গে আরো রয়েছেন সাঞ্জু জন, নিকস ভাজা ও আন্দ্রে।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
