সংসদীয় রীতি-নীতির শিক্ষক ছিলেন সুরঞ্জিত : আশরাফুল

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

সংসদীয় রীতি-নীতির শিক্ষক ছিলেন সুরঞ্জিত : আশরাফুল

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মত ছিলেন।

Manual4 Ad Code

সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের শিক্ষক। বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কিভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কিভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষন করতে হয় তা তিনি শেখাতেন।

Manual8 Ad Code

সৈয়দ আশরাফ আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বক্তব্য দেয়ার সময় ছিলেন সুপারস্টার। বক্তব্য দেয়ার সময় তার নাটকীয়তা ও অঙ্গ-ভঙ্গি ছিল সভ্যতাপূর্ণ।

তিনি বলেন, তাকে (সুরঞ্জিত সেনগুপ্ত) দেখে আমরা সংসদে পারফর্ম করতাম। তিনি একজনই সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মতো আর একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে।

Manual3 Ad Code

সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, মুহিবুর রহমান মানিক এমপি ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহ-ধর্মনী জয়া সেনগুপ্তা বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code