সাফেক মাহবুব কারাগারে জেলা ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

সাফেক মাহবুব কারাগারে জেলা ছাত্রদলের নিন্দা

Manual8 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা সৈয়দ সাফেক মাহবুবকে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Manual5 Ad Code

এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।

এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের  সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন, বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপি শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারের রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়।

নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code