সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: অনুমতি না নেয়ার অভিযোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশি বাধার সামনে তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ত্যাগ করে সিলেটের সোবানিঘাটের আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে পুলিশি বাধায় তারা অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি।
এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ সহ দলীয় আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা সমাবেশ করবেন বলে আগে অনুমতি নেননি। তাই আইন শৃংখলা অবনতি হতে পারে এই আশংকায় আমারা তাদেরকে এখানে কর্মসূচী পালন করতে দেইনি। তবে এসময় কোন অস্থিতিকর পরিবেশের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।
তবে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচী পালন করছি। সেখানে হঠাৎ পুলিশ এসে কোন রাজনৈতিক সমাবেশ করতে দেবেনা বলে বাধা দেয়। দেশে সরকার বিএনপিকে দমায় রাখতে এরকম অবস্থার তৈরি করছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি সরূপ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি