বিনোদন ডেস্ক :: ‘ওয়ার্ডরোব ম্যালফাংশন’ বলিউডে নতুন নয়। কখনও কারিনা কাপুর খান, কখনো বা দীপিকা পাড়ুকোন এর শিকার হয়েছেন। এবার টার্গেটে সোনম কাপুর। ঘটনাটি ঠিক কী? গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অস্বস্তিকর অ্যাঙ্গেল থেকে সোনম কাপুরের ছবি তোলেন এক চিত্র সাংবাদিক। যাতে ওই বিশেষ ছবিটি নিয়েই খবর হতে পারে।

Manual2 Ad Code

সেদিন একটি জাম্পশ্যুট পরেছিলেন নায়িকা। ওই চিত্রগ্রাহকের উদ্দেশ্য বুঝতে পেরেই সকলের সামনে তাঁকে জবাব দেন সোনম। একহাত নেন মিডিয়াকেও।

Manual4 Ad Code

তিনি বলেন, আমি যে পোশাক পরেছি, তাতে আমি যথেষ্ট স্বাচ্ছন্দ। এই অনুষ্ঠানে আমি অনেক কিছুই বলব, কিন্তু আপনারা শুধু ওই ছবিটা নিয়েই খবর করবেন। পরে নায়িকা টুইট করেন, আমি আমার শরীর নিয়ে গর্বিত।

Manual6 Ad Code

ওই ছবি বেরোলেও আমার কিছুই যায় আসে না। কয়েক বছর আগে অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য মিডিয়ার ওপর রেগে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোনও। একটি দৈনিকে পাবলিশ হওয়া ওই ছবির স্ক্রিন শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা লেখেন, নারীশক্তি নিয়ে আপনারা কোনো কথাই বলবেন না, কারণ আপনারা মেয়েদের সম্মান দিতে জানেন না।