সিলেটে হাজারো দর্শক মাতালেন এল আর বি

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

সিলেটে হাজারো দর্শক মাতালেন এল আর বি

Manual3 Ad Code

লিডিং প্রতিবেদক :: প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সিলেটের দর্শকদের মাতিয়েছেন দেশের প্রখ্যাত মিউজিশিয়ান এবং আন্তর্জাতিক মানের গিটারিস্ট আইয়ুব বাচ্চুর গানের দল এল আরবি।

Manual3 Ad Code

শনিবার সন্ধ্যা থেকে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড অরফিয়াসের আয়োজনে নগরের মেন্দিবাগ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সিলেট সুইমিং ক্লাবে ‘টুয়ার্ডস হারমনি’ শীর্ষক কনসার্টে গান গেয়ে কয়েক হাজার দর্শককে মাতিয়েছেন।

Manual8 Ad Code

কনসার্টে সন্ধ্যা ৬টা থেকে গান গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড সংগঠন অরফিয়াসের শিল্পীরা । পরে রাত ৮টার দিকে মঞ্চে উঠে এল আর বি। মঞ্চে উঠে আইয়ুব বাচ্চুর গিটারের জাদুতে মুগ্ধ করেন উপস্থিত হাজারো দর্শকদের। তিনি এসময় সিলেটের দর্শকদের কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সিলেট পূণ্যভূমি। এখানের দর্শকরা আমাকে ভালোবাসে তাই আপনাদের ডাকে সারা দিয়ে চলে আসি। ভবিষ্যতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গিটারের জারুর সাথে বাচ্চুর দর্শক প্রিয় গান, সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, কষ্ট পেতে ভালবাসি, মাধবি, ফেরারি মনের মত জনপ্রিয় গানে প্রতিকূল আবহাওয়ার কথা ভুলে গিয়েছিলেন দর্শকরা। অবশেষে রাত সাড়ে ১০টায় মিলন মেলা ভাঙে।

কনসার্ট শেষে অরফিয়াসের সভাপতি সাহনূর আলম দর্শকদের ধন্যবাদ জানান প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত থেকে আয়োজন সফল করার জন্য।

Manual2 Ad Code

উল্লেখ্য, কনসার্টে দর্শকদের সুবিধার জন্য ছিলো ফ্রি ওয়াইফাই সুবিধা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিলো সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ এর নিরাপত্তা সদস্য এবং অরফিয়াসের স্বেচ্ছাসেবকরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code