ভারত ইস্যু : ‘গেল রে গেল’ বলে চিৎকার করে একটি মহল

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

ভারত ইস্যু : ‘গেল রে গেল’ বলে চিৎকার করে একটি মহল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সামরিক, বেসামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক যেকোনো চুক্তিই হতে পারে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ভারত আমাদের জন্য সংবেদনশীল। ভারত ইস্যু এলেই আমাদের দেশের একটা মহল ‘গেল রে গেল’ বলে চিৎকার শুরু করে দেয়। সব ভারত হয়ে গেল। আমাদের দেশে অহেতুক ভারতভীতি কাজ করে। যার বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি নেই।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবন প্রাঙ্গণে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, আমেরিকা ও রাশিয়ার সঙ্গে অনেক দেশের সামরিক চুক্তি আছে। গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে চুক্তি আছে। এটা নিয়ে গেল রে, গেল ইন্ডিয়া হয়ে গেল-এমন অপপ্রচার এবং ভারত ভীতি থেকে সবাইকে দূরে থাকতে হবে।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে সেতুমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে মাথা উঁচু করে বীরের বেশে ভারত যাবেন। সেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সার্বভৌমত্ব সমুন্নত রেখে যে চুক্তি জনগণের জন্য প্রয়োজন সেটাই করবেন।

তিনি বলেন, এটা (চুক্তি) তো একতরফা বিষয় নয়, উভয় পক্ষের সম্মতি লাগে। কোনো চুক্তিই গোপন থাকবে না। তথ্য প্রবাহের বিস্ফোরণে কোনো কিছুই গোপন থাকে না। গোপন করার তো আমাদের দরকার নেই। জনগণের কাছে কোনো তথ্য গোপন রাখা আমরা সমীচীন মনে করি না। সামরিক হোক, অসামরিক হোক যেকোনো চুক্তি জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব সমুন্নত রেখে করতে আপত্তি কোথায়?

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি মো. আবদুন নুমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এ কে এম এ হামিদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসির হাফিজ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code