বিনোদন ডেস্ক :: বিয়ে মানেই হরেক পরিকল্পনা, স্বপ্ন আর চমক। বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এনগেজমেন্টের উদ্দীপনাও। বিয়ের এক্কেবারে প্রথম এই ধাপটা পেরিয়েই নতুন জীবনের পথ চলা শুরু। আর এনগেজমেন্ট মানেই বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বলে একটি এনগেজমেন্ট রিং। বিয়ের আংটি নিয়ে অবসেশন থাকে অনেকেরই। বলি নায়িকারাও এর ব্যতিক্রম নন। দাম থেকে ডিজাইন, এনগেজমেন্ট রিংয়ের বিশেষত্বে নজর কেড়েছেন তারা। এনগেজমেন্ট রিংয়ের দাম এবং আভিজাত্যে কোন নায়িকা বাকিদের টেক্কা দিয়েছেন?
আসিন : আসিনের এনগেজমেন্ট রিংটির একটি বিশেষত্ব আছে। রাহুল শর্মা তাকে এই আংটিটি উপহার দেওয়ার সময় তার উপর সুন্দর একটি মেসেজ লেখা ছিল। ২০ ক্যারেটের একটি হিরে রয়েছে আংটিটিতে। দাম ৬ কোটি রুপি।
ঐশ্বরিয়া রাই বচ্চন : বেশ বড় সলিটেয়ার হিরের একটি এনগেজমেন্ট রিং পরে থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
শিল্পা শেঠি : শিল্পাকে ২০ ক্যারেট হীরের একটি আংটি দিয়ে প্রপোজ করেছিলেন রাজ কুন্দ্রা। যার দাম ছিল প্রায় ৩ কোটি রুপি। বাঁ হাতের অনামিকায় সবসময় আংটিটি পরে থাকেন শিল্পা।
কারিনা কাপুর খান : প্ল্যাটিনাম আর হিরের যুগলবন্দিতে বেগম সাহেবার হাতে জ্বলজ্বল করে একটি বড়সড় হিরের এনগেজমেন্ট রিং। ৫ ক্যারেট হিরে বসানো আংটিটি কারিনাকে উপহার দিয়েছিলেন সাইফ।
বিদ্যা বালন : বাকিদের চেয়ে বেশ খানিকটা আলাদা বিদ্যার বিয়ের আংটিটি। হিরে নয়, বরং খাঁটি সোনা আর রুবির মিশেলে বিদ্যার বিয়ের আংটিটি নজর কাড়ে।
লারা দত্ত : নিউইয়র্কে একটি রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারে লারা দত্তকে আংটি দিয়ে প্রপোজ করেছিলেন মহেশ ভূপতি। ৪ ক্যারেট হিরে বসানো আংটিটি ডিজাইন করেছিলেন মহেশ নিজে।
কিম শর্মা : ১৩ ক্যারাটের একটি হিরে বসানো এনগেজমেন্ট রিং কিমকে উপহার দিয়েছিলেন তার স্বামী আলি পুঞ্জানি।