জিনস ও টি-শার্ট পরে ক্লাস নেওয়া যাবেনা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭

জিনস ও টি-শার্ট পরে ক্লাস নেওয়া যাবেনা

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশের কোনও সরকারি কলেজে জিনস ও টি-শার্ট পরে আর ক্লাস নিতে পারবেন না শিক্ষকরা। গত ৩০ মার্চ এই মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তবে, কলেজে জিনস ও টি-শার্ট পরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও, কলেজের বাইরে শিক্ষকরা তাঁদের পছন্দসই যে কোনও পোশাকই পরতে পারেন।

Manual5 Ad Code

ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষক ও অন্য কর্মচারীদেরও মার্জিত পোশাক পরে নির্দিষ্ট সময়ে আসতে হবে। সেখানেই আলাদা করে উল্লেখ করা হয়, শিক্ষক ও কর্মচারীরা কোনও ভাবেই কলেজে জিনস ও টি-শার্ট পরে আসতে পারবেন না।

শিক্ষকরা নিয়মিত সময়ে আসছেন কি না, তা নজরে রাখতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক সিস্টেমও চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

Manual4 Ad Code

প্রসঙ্গত, উত্তর প্রদেশে বিজেপির যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সরকারি অফিস-কাছারি ও স্কুল-কলেজে পান-মসলা নিষিদ্ধ করেছিলেন।  নিষিদ্ধ করে দিয়েছেন। একই সঙ্গে স্কুলকলেজ চত্বর থেকে পানের দোকান বন্ধেরও নির্দেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code