পহেলা বৈশাখ উদযাপনে এসএমপি’র ১০ নির্দেশনা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

পহেলা বৈশাখ উদযাপনে এসএমপি’র ১০ নির্দেশনা

Manual7 Ad Code

সিলেট :: পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা সন্ধ্যা ৫টার মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে।

Manual5 Ad Code

বুধবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসার পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলা বর্ষবরণ শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদ্যাপনের লক্ষ্যে নির্দেশনাসমূহ অনুসরণের জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

Manual8 Ad Code

এছাড়া শান্তিশৃঙ্খলা, অপরাধ দমন এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে।

Manual5 Ad Code

গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা:
১. বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে এসএমপি’র সংশ্লিষ্ট থানা এবং উপ পুলিশ কমিশনারের কার্যালয়কে অবহিত করতে হবে।
২. উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠানসমূহ বিকাল ৫টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে।
৩. বর্ষবরণ অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।
৪. সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
৫. মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোন আরোহী বহন করা যাবে না।
৬. একযোগে বা দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. বর্ষবরণ অনুষ্ঠানে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো।
৮. খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে সিলেট মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না।
৯. অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১০. বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সিলেট মেট্রোপলিটন এলাকার নগরবাসীর বর্ষবরণ উদ্যাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে অত্র গণবিজ্ঞপ্তি জারি করা হলো। অত্র গণবিজ্ঞপ্তিটি ১৪/০৪/২০১৭খ্রি. (১ বৈশাখ/১৪২৪ বঙ্গাব্দ) পর্যন্ত বলবৎ থাকবে। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code