আজান ও মুসলিমদের নিয়ে বিতর্কিত টুইট সনু নিগমের

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

আজান ও মুসলিমদের নিয়ে বিতর্কিত টুইট সনু নিগমের

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক :: মুসলিম না হয়ে একটি মসজিদ থেকে ভোরে ফজরের আজানে ঘুম ভাঙে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগমের। এতেই তিনি চটেছেন। আর নিজের টুইটার থেকে একটার পর একটা টুইট করেন তিনি। যাতে তিনি প্রশ্ন করেন মুসলিম না হলেও কেন আজানের শব্দে তার ঘুম ভাঙবে। তবে তিনি শুধু ইসলাম নয়, সব ধর্মের উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানান।

নিজের প্রথম টুইটে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?’

Manual5 Ad Code

পরের টুইট তিনি ফের লিখেন, ‘আমি মনে করি কোনো ধর্মালয়েই বিদ্যুৎ ও মাইক ব্যবহার করা ঠিক নয়। ইসলামের মহানবী মুহাম্মদ (সা.) যখন ইসলাম আনেন, তখন কোনো বিদ্যুৎ ছিল না। তাহলে আমরা কেন এখন সেটিকে ব্যবহার করে মানুষকে বিরক্ত করব?বিতর্কিত টুইট সনু নিগমের

পরে আরেকটি টুইটে লেখেন, মন্দির, গুরুদ্বারেরও উচিত নয় ভোরবেলা আলো জ্বালিয়ে লোকের ঘুম ভাঙানো। তাহলে কেন এমন হচ্ছে? কেন?

Manual8 Ad Code

টুইটারে লাখ লাখ মানুষ সনু নিগমকে অনুসরণ করেন। তাদের অনেকেই তার এমন বক্তব্যের জন্য সনু নিগমের তীব্র নিন্দা করেছেন। আবার অনেকে তার বক্তব্যে ভীষণ মর্মাহত হয়েছে। একজন লিখেছেন, ‘আমি আপনার ভক্ত। কিন্তু এটা খুবই বাজে হয়েছে। আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে। এটা গণতান্ত্রিক দেশ।’

Manual4 Ad Code

অনেকেই তার এই মতামতের পক্ষে দাঁড়িয়েছেন। আবার অনেকে কড়া সমালোচনা করেছেন। সনুর টুইটের জবাব হিসেবে প্রতিবাদকারীরা লিখেছেন, ‘আমার যদি সনু নিগমের গান শুনে ঘুম ভেঙে যায়, তাহলে কি করা উচিত?’

শুধু মুসলিমরা নয় অমুসলিমরাও তার এ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিরক্ত হয়েছেন। অনেকে বলেছেন সনুর ক্ষমা চাওয়া উচিত। কেউ বলেছেন তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হওয়া উচিত।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code