আজান নিয়ে সনুর বিতর্কিত মন্তব্য : জবাবে পুজা ভাট

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

আজান নিয়ে সনুর বিতর্কিত মন্তব্য : জবাবে পুজা ভাট

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতের খ্যাতনামা অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক পূজা ভাট বলেছেন, প্রতিদিন ভোরে আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায় এবং এটি আমার কাছে খুব ভালো লাগে। মাইকে আজান দেয়ার বিরুদ্ধে ভারতীয় গায়ক সনু নিগমের বিতর্কিত মন্তব্যের জবাবে এ কথা বলেন পূজা ভাট।

Manual1 Ad Code

গত (সোমবার) সকালে সনু নিগম টুইটারে লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।

Manual5 Ad Code

আজান নিয়ে সনু নিগমের বিতর্কিত টুইট

তার এ বক্তব্যের জবাবে টুইটার বার্তায় পূজা বলেন, ‘বানদারার নীরব গলিতে প্রতি সকালে চার্চের ঘণ্টা ধ্বনি এবং আজানের শব্দে আমার ঘুম ভাঙে।’ ঘুম ভাঙার পর ভারতীয় চেতনাকে সালাম জানান এবং তার স্মরণে আগরবাতি জ্বালান বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে, বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী, লেখক এবং সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বলিউডের গানে রাহাত ফতেহ আলী খানের রাজকীয় একচ্ছত্র দাপটের কারণে অনেক দিন ধরেই ব্যাকফুটে সনু নিগম। আজানের বিরুদ্ধে কথা বলে তাই নতুন করে আলোচনায় আসার অপচেষ্টা করলেন সনু। সনু জানেন না যে, পৃথিবীর সকল সুরের মা হচ্ছে আজান। আজানের বিরুদ্ধে কথা বলে তিনি মূলত সঙ্গীতাঙ্গনকেই কলুষিত করলেন।’

সনুর শুভবুদ্ধির উদয় হোক কামনা করে আমিরুল মোমেনীন মানিক আরো লিখেছেন, ‘এই উপমহাদেশে মুসলিম-হিন্দু শান্তিতে সম্প্রীতিতে এক সাথে বাস করতে চাই।’

আমিরুল মোমেনীন মানিক

আজান নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় সনু নিগমকে একহাত নিলেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষও। আজ (মঙ্গলবার) ফেসবুকে স্ট্যাটাসে চিরকুট ব্যান্ডের সাবেক এ সদস্য লেখেন, “সনু নিগমের গান আমার (ব্যক্তিগত) কোনোদিনও ভালো লাগে নাই, কিন্তু আমি তো তা বলিনি। সম্মান করতাম, কিন্তু আজ তাও হারালেন, গো টু হেল।”

Manual1 Ad Code

সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ

আজানের প্রসঙ্গে এ পিন্টু ঘোষ বলেন, “আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। জীবনে বহুবার এই মিষ্টি সুরে কেঁপে উঠেছি। আজানের ধ্বনি শুনলে বাকি সব আওয়াজ-কেওয়াজ বন্ধ করে দিই, সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যারা গান শিখতে আসেন, ক্লাসে তাদের প্রথম কাজ খালি গলায় আজান আর জাতীয় সঙ্গীত গাওয়া। তারপর অন্য আলাপ। জানি না কে কীভাবে নেবেন, আমি নিজেও আজান গলায় তোলার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর তাবত সুর যার মধ্যে বিদ্যমান তার নাম আজান।”

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code