সুনামগঞ্জের কুরবান নগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

সুনামগঞ্জের কুরবান নগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ কোটি ২ লাখ ২ হাজার ৩৫৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার সকাল ১১টায় পরিষদের আয়োজনে গভনের্ন্স প্রজেক্টের সহযোগিতায় পরিষদের কনফারেন্সরুমে বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত।

এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম, সচিব জিতেন চৌহান সাপলু,ইউপি সদস্য মতিউর রহমান, পিপু চন্দ্র পাল, নুরুল হক, মানিক মিয়া, সফু মিয়া, নুর উদ্দিন, আলা উদ্দিন, খলিলুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা নমিতা রানী দে, করফুল নেছা,গুদারগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী দাস, লালারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনেন্দ্র কুমার তালুকদার, প্রধান শিক্ষক স্মৃতি শ্যাম পুরকায়স্থ, ইমাম হাফিজ মনির উদ্দিন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মী সফিনা বেগম, মিতা রানী দাস প্রমুখ।

Manual6 Ad Code

এছাড়া অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। আগামী অর্থ বছরের এই ইউনিয়নের উন্নয়নে স্বাস্থ,শিক্ষা,ব্র্রীজ কালবার্ড ইত্যাদি খাতে ব্যয় করা হবে। পাশপাশি ইউনিয়নের বিধবাদের ভাতা,বয়স্ক ভাতার জন্য অসহায়দের সর্বাত্বক গুরুত্ব দেয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code