সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
বিনোদন ডেস্ক :: স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ডিপজল ও অভিনেত্রী মৌসুমী। ছবির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। পর্দায় তাদের ঠোঁটে থাকবে প্রেমের গান। আর এটি গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় গায়ক বেলাল খান ও ঐশী।
মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’-এর জন্য ‘তোমার মতো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান।
নতুন গান নিয়ে বেলাল খান বলেন, গানটির কথা ফোক ঘরানার। সুর, সংগীত ও গায়কীতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।
ঐশী বললেন, ‘চলচ্চিত্রে আমার গাওয়া অন্যতম ভালো গান হতে যাচ্ছে এটি। সব মিলিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি।’
‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন বাপ্পী ও বিদ্যা সিনহা মিম। গান ছাড়া অন্যান্য দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি