বিশ্বব্যাপী ৯ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী-টু’!

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

বিশ্বব্যাপী ৯ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী-টু’!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: উপমহাদেশীয় চলচ্চিত্রে ইতিহাস গড়তে চলেছে ‘বাহুবলী-টু’। ইতোমধ্যে অনেক রেকর্ডই একান্ত নিজের করে নিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত এ ছবিটি। কিছু দিন আগে সাড়ে ৬ হাজার সিনেমা হলে মুক্তি পাবে বলে ঘোষণা দেওয়া হয়। যেটি ছিলো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সর্বাধিক হলে মুক্তির রেকর্ড।

কিন্তু, এবার ‘বাহুবলী-টু’ পৌঁছে গেলো অনন্য উচ্চতায়। হল সংখ্যা বাড়িয়ে ছবিটির মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ৯ হাজার সিনেমাহল। এর মধ্যে শুধু ভারতেই ৬৫০০ সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। এতো সংখ্যক হলে এ পর্যন্ত কোনো ছবি মুক্তি পায়নি। আগামী শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাপী ৯ হাজার সিনেমা হল নিয়েই ‘বাহুবলী-টু’ যাত্রা শুরু করবে।

Manual1 Ad Code

এদিকে, প্রিমিয়ারের দিক দিয়েও ‘বাহুবলী-টু’ গড়তে যাচ্ছে একটি বেঞ্চমার্ক। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ছবিটির প্রিমিয়ারের জন্য মুম্বাইতে বিশাল আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবাই। নির্মাতা রাজামৌলি নিজেই বলেছেন, এটি হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য মাইলফলক।

Manual6 Ad Code

এছাড়া যুক্তরাজ্যের ১১০০ সিনেমা হলে মুক্তি পাবে তেলেগু, তামিল ও হিন্দি ভার্সনের ‘বাহুবলী-টু’। যা আরেকটি রেকর্ড। এদিকে কানাডাতে ১৫০টি সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি।

‘বাহুবলী-টু’ হচ্ছে ২০১৫ সালের ‘বাহুবলী’ সিনেমার সিক্যুয়েল। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাজ্ঞুবতি, তামান্ন ভাটিয়া, আনুশকা শেঠি ও সত্যরাজ প্রমুখ। সুত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code