সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দীর্ঘ দিনের সহ-সভাপতি হাজী আব্দুন নুর (নুর মিয়া) কে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে মনোনীত করেছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেলে সিলেট জেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়।
এদিকে, হাজী আব্দুন নুরকে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কো-চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন হাজী আব্দুন নুর।
Design and developed by ওয়েব হোম বিডি