জিৎ-দেবের লড়াই!

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

জিৎ-দেবের লড়াই!

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: এবার ঈদে টালিগঞ্জের বক্স অফিসে দুই চিত্রনায়ক দেব ও জিৎ। তাদের সিনেমা ‘চ্যাম্প’ ও ‘বস টু’ মুক্তি পাবে ওই সময়ে। বাবা যাদব-এর পরিচালনায় ‘বস টু’ হলো জিৎ-এর ২০১৩ সালের সুপারহিট সিনেমা ‘বস’-এর সিক্যুয়েল।

২০১৬ তে ‘অভিমান’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন জিৎ। সেই রোমান্টিকতাকে পেছনে ফেলে এবারে জিৎ এই সিনেমার মাধ্যমে ফিরে আসছেন তার চিরচেনা মারদাঙ্গা অবতারেই।

Manual2 Ad Code

তবে বক্স অফিসে বাজিমাত করতে চাইলে দেব-এর সঙ্গে কঠিন লড়াইয়েই পড়তে হচ্ছে জিৎকে। কারণ ‘চ্যাম্প’ সিনেমায় কেবল নায়ক নন, প্রযোজকের ভূমিকাও পালন করবেন দেব। সিনেমাটির পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন, একজন বক্সারের জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এর একটি গানে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code