তিন দিনে ‘বাহুবলী-টু’র ৫৪০ কোটি!

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২, ২০১৭

তিন দিনে ‘বাহুবলী-টু’র ৫৪০ কোটি!

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: ইতিহাস তৈরির জন্যই যেন ‘বাহুবলী’র সৃষ্টি। তাইতো অনবরত রেকর্ডের খাতায় নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখে চলেছে এস এস রাজামৌলি পরিচালিত এ ছবিটি। মাত্র তিন দিনেই ছবিটির ঝুলিতে এসে গেছে ৫৪০ কোটি রুপি! যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তিন দিনের আয়ে সর্বোচ্চ।

Manual7 Ad Code

জানা গেছে, ‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’ ছবিটি শুধুমাত্র ভারত থেকেই আয় করেছে ৪১৫ কোটি রুপি। এছাড়া আমেরিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১২৫ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, সপ্তাহ না পেরোতেই ছবিটি আমির খানের ‘পিকে’ ছবিকে ছাড়িয়ে যাবে। ৭৯০ কোটি রুপি নিয়ে বর্তমানে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখনও ‘পিকে’র দখলে। এরপরের স্থানেই রয়েছে মিস্টার পারফেকশনিস্টের ‘দঙ্গল’ (৭২৯ কোটি)। তৃতীয় স্থানে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’। দিন কয়েকের মধ্যেই এই ছবিগুলোকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে ‘বাহুবলী-টু’।

Manual1 Ad Code

মুক্তির আগেই বক্স অফিস বিশ্লেষকরা বলেছেন, ‘বাহুবলী-টু’ ছবিটি হাজার কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে। দর্শকদের তুমুল আগ্রহ আর সিনেমা হলে তাদের উপচেপড়া ভিড় বলে দিচ্ছে এই হাজার কোটির মাইলফলক ছবিটি অচিরেই স্পর্শ করে ফেলবে।

Manual1 Ad Code

‘বাহুবলী-টু’তে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা ডাজ্ঞুবতী ও সত্যরাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code