গোয়াইনঘাটে ভিজিএফ’র চাল বিতরণ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ৬, ২০১৭

গোয়াইনঘাটে ভিজিএফ’র চাল বিতরণ

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ’র চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন চাল ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, শাহ আলম, আব্দুল করিম, জিলানী মিয়া, লিটন মিয়া, মহিলা সদস্যা ছালমা বেগম প্রমুখ।

Manual5 Ad Code

সুত্র মতে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ’র আওতাধীন পূর্ব জাফলং ইউনিয়নের ৪৭৯ জন উপকারভোগী নারী-পুরুষের মধ্যে ৩৮ কেজি চাল ও নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code