নবীগঞ্জে বিদ্যালয়ের সড়ক দখল করে দেয়াল নির্মাণ বিএনপি নেতার

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

নবীগঞ্জে বিদ্যালয়ের সড়ক দখল করে দেয়াল নির্মাণ বিএনপি নেতার

Manual3 Ad Code

বিদ্যালয়ের সড়ক দখল করে দেয়াল নির্মাণ।


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
নবীগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে।

Manual8 Ad Code

 

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Manual3 Ad Code

 

ঝিটকিয়া গ্রামের কামাল হোসেন লিখিত অভিযোগে জানান, নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জোরপূর্বক উপজেলার ঝিটকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতাযাতের সরকারী সড়কের একটি অংশ জোরপূর্বক দখল করে বাউন্ডারি পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেন। তাকে গ্রামবাসী বাঁধা প্রদান করলেও তিনি তা অমান্য করে জোর পাকা দেয়াল নির্মান করেন| ফলে সড়ক দিয়ে সাধারণ জনতা ও ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।

 

সড়ক দখলের বিষয়ে জানতে দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমদ বলেন, আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের বিরুদ্ধে সরকারী প্রাইমারী স্কুলের সড়ক দখলের অভিযোগ পাওয়া গেছে, ঘটনা সঠিক হলে আমরা দলীয় ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

 

Manual4 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code