মহানগর বিএনপির কর্মীসভা সোমবার, প্রধান অতিথি আমির খসরু

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

মহানগর বিএনপির কর্মীসভা সোমবার, প্রধান অতিথি আমির খসরু

Manual4 Ad Code

সিলেট :: বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সাংগঠনিক টিমের সফর উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে সোমবার (৮ মে) সকাল ১০টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে কর্মীসভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্র গঠিত সাংগঠনিক টিমের প্রধান (সিলেট জেলা ও মহানগর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Manual6 Ad Code

উক্ত কর্মীসভায় সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code