সিলেটে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০১৭

সিলেটে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

Manual1 Ad Code
সিলেট :: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের ৪টি ডিভিশনে কর্মরত অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী শ্রমিকরা  সোমবার সিলেটে মানববন্ধন করেছে।
Manual7 Ad Code

চাকরি স্থায়ীকরণ এবং মেসার্স মুন্সী ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটসকে নতুন করে শ্রমিক নিয়োগের অনুমোদন দেয়ার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে দেড় শতাধিক শ্রমিকরা অংশ নেন।

বিক্রয় ও বিতরণ বিভাগ ১, ২, ৩ ও ৪ অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ, সিলেট আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান।

পরিষদের আহবায়ক মো. মুহিবুর রহমান বক্স আবু’র পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মো. হাসিবুল হোসেন হাসিব, আনোয়ার হোসেন, খালেদ আহমদ মামুন, জাফর ইকবাল রিপন, তপন কুমান নাথ প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, চাকরি স্থায়ীকরণের আশায় ১৫/২০ বছর যাবত মিটার পাঠক ও বিল বিতরণকারীরা দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কাজ পরিচালনা করে আসছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আদেশনামা যথাযথভাবে পালন করে সিলেটের প্রায় দেড়শতাধিক শ্রমিক কর্মরত আছেন। কিন্তু এ সকল শ্রমিকদের চাকরি স্থায়ী না করে উল্টো বিতাড়িত করতে একটি স্বার্থান্বেষী মহল উঠেপড়ে লেগেছে। নিজেদের স্বার্থ হাসিল ও পকেট ভারি করতে তথাকথিত মেসার্স মুন্সী ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটসকে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। যা দেড়শতাধিক পরিবারকে রাস্তায় বসিয়ে দিবে। সহস্রাধিক মানুষের পেটে লাথি মেরে কথিত এই কোম্পানীকে দেয়া অনুমোদন অবিলম্বে বাতিল করে মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের জোর দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code