সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ১১, ২০১৭
বিনোদন ডেস্ক :: ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ আয়করা ছবি হিসেবে গড়লো ইতিহাস বাহুবলি-টু, দ্যা কনক্লুশন ছবিটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার না হতেই ১ হাজার কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়লো এ সিনেমাটি।
শুধু রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই বাহুবলির জন্য যথেষ্ট নয়।
এ সিনেমাটি দেশ ও বিদেশ মিলিয়ে আয়ের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
একের পর এক রেকর্ড গড়ছে এ ছবিটি। প্রথম দিনেই এর আয় ছিল ১০০ কোটি রুপি। আর প্রথম সপ্তাহে তা ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি।
এরই মধ্যে বাহুবলি টু ছাড়িয়ে গেছে ৭৬৯ কোটি রুপি আয় করা আমির খানের পিকে ও ৭১৬ কোটি রুপি আয় করা দঙ্গল এবং সালমান খানের ৬২৯ কোটি রুপি আয় করা বজরঙ্গি ভাইজানকে।
তবে এরই মধ্যে বাহুবলি-থ্রি তৈরি হচ্ছে বলে জানালেন ছবিটির পরিচালক এস এস রাজমৌলি।
Design and developed by ওয়েব হোম বিডি