রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭

রাখীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বিতর্ক যেন রাখী সাওয়ান্তের পিছুই ছাড়ছে না। ক’দিন পর পর একেকটা কাণ্ড করে খবরের শিরোনাম তো হচ্ছেনই, তার উপর জড়ালেন আইনি ঝামেলায়ও। ‘রামায়ণ’ রচয়িতা বাল্মিকীকে নিয়ে কটুক্তি করায় কিছু দিন আগে পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। সেসময় উকিলের সহযোগিতায় জামিনে ছাড়া পান এই অভিনেত্রী।

Manual3 Ad Code

আবারও একই অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশব গুপ্তা এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী জুন পর্যন্ত এ শুনানি মুলতবি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর রাখী ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে আপত্তিকর মন্তব্য করলে তা বাল্মিকি ভক্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে দায়ের করা একটি মামলায় রাখীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একটি স্থানীয় আদালত। বার বার সমন জারি হওয়া সত্ত্বেও গত ৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির হননি রাখী। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত এপ্রিলে এ ঘটনায় রাখিকে আটক করা হয় এবং পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি।

Manual6 Ad Code

উল্লেখ্য, ভিডিও বার্তার মাধ্যমে রাখী নিজ ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code