জামায়াতসহ ২০ দলীয় জোট ‘আন্দোলনকেন্দ্রিক’

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭

জামায়াতসহ ২০ দলীয় জোট ‘আন্দোলনকেন্দ্রিক’

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘ভিশন-২০৩০’ বলার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জামায়াতসহ ২০ দলীয় জোট ‘আন্দোলনকেন্দ্রিক’, এর সঙ্গে আগামীতে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নেই।

Manual3 Ad Code

রবিবার (১৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ (সিএনআরআরএস) নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘ভিশন-২০৩০’ এ বোধহয় আসার প্রয়োজন নেই। এজন্যে যে, জামায়াত ও ২০ দলের সঙ্গে আমাদের যে ঐক্য, সেটা সম্পূর্ণভাবে আন্দোলনকেন্দ্রিক।

তিনি বলেন, ২০ দলের ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা হয়েছিল- এই ২০ দল গঠন করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা (আওয়ামী লীগ) জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে একটা আন্দোলন সৃষ্টি করা। সেটা কিন্তু বলবৎ আছে। তাই ২০৩০ সাল নাগাদ জামায়াতের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে, সে সম্পর্কে বোধহয় এখানে কথা বলার অবকাশ নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এর বড় প্রমাণ দলের ‘ভিশন ২০৩০’। আমাদের নেত্রী উপস্থাপনের সময়ে প্রথমে বলেছেন- ‘ভিশন ২০৩০’ নিয়ে আপনারা মতামত দেবেন। আমরা আলোচনা-সমালোচনার ভিত্তিতে পরবর্তীতে এটাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব।

আওয়ামী লীগের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা বলছেন বিএনপির ‘ভিশন-২০৩০’ অন্তঃসারশূন্য। কেউ বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া তাঁর অনেক বক্তব্যে র‌্যাব বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু ভিশনে র‌্যাব বিলুপ্তির কথা বলেননি। জনগুরুত্বপূর্ণ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে কোনো কথা বলেননি। ভারতীয় আগ্রাসনের বিষয়েও কিছু বলেননি।

Manual7 Ad Code

সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার পারভেজ আহমেদের সভাপতিত্বে মুক্ত আলোচনায় আরও অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, আমিরুজ্জামান খান শিমুল, আশরাফ উদ্দিন বকুল।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code