সারাদেশে বিএনপির বিক্ষোভ রোববার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

সারাদেশে বিএনপির বিক্ষোভ রোববার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। রোববার সারাদেশে এ বিক্ষোভ কর্মসূচি পালন করতে দলটি।

Manual8 Ad Code

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কর্মসূচির ঘোষণা দেন।

Manual2 Ad Code

শনিবার সকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ তল্লাশি চায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি শেষ হয়েছে। তবে সেখান থেকে কোনো কিছুই পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এরআগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। কেন তল্লাশি জানতে চাইলে তখন ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমাদের কাছে ওয়ারেন্ট রয়েছে। নাশকতার সরঞ্জাম রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code