কার্যালয় তল্লাশীর প্রতিবাদে সিলেট জেলা-মহানগর ছাত্রদলের মিছিল সমাবেশ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

কার্যালয় তল্লাশীর প্রতিবাদে সিলেট জেলা-মহানগর ছাত্রদলের মিছিল সমাবেশ

Manual8 Ad Code

সিলেট :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

Manual4 Ad Code

রোববার (২১ মে) মিছিলটি নগরীর কাজী ইলিয়াস এলাকা থেকে বের হয়ে জিন্দাবাজার ঘুরে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন সুমন ও অলিউর রহমান ওলির যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, সাবেক সহ সাধারণ সম্পাদক ফরহাদ বখত, আজমল হোসেন তুহিন, আক্তারুজ্জামান হানিফ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মহানগরের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জল, আতাউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ময়না, সহ কৃষি গবেষণ বিষয়ক সম্পাদক হুমায়ুন রশীদ, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশফিকুর রহিম, জেলা সদস্য শায়েল শাহ, মিনার হোসেন লিটন, মহানগর ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এম.এ. দিলোয়ার, আফজাল হোসেন, রাহাত চৌধুরী, দিলোয়ার হোসেন, সৈয়দ মাহতাব, আবু রায়হান রাজু, জাকির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্যবৃন্দের মধ্যে কয়েছ আহমদ, মিজান আহমদ, খালেদুর রহমান সানি, বাবরুল হোসেন বাবুল, শাহ সুলেমান আহমদ সালমান, হোসাইন আহমদ, ওলিউর রহমান ফেরদৌস, রাজহান ইমন, আব্দুল ওয়াহিদ, শরীফ আহমদ, জাফর আহমদ, সাজন আহমদ, ইমরান আহমদ, খালেদ মনি, আলী আহমদ, জুয়েল, আল আমীন, রায়হান আহমদ, ইউসুফ আহমদ, শাহজাহান আহমদ, তালহা আহমদ, ফেরদৌস ওয়াহিদ, হাসান আহমদ, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম, শান্ত ইসলাম, এহসানুল হক রাব্বী, সোহেল আহমদ, রাজন আহমদ, ফাহিম আহমদ, তারেক আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ বিনা উস্কানিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ দিয়ে অহেতুক তল্লাশীর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এটা সাবেক প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ না করলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code