সানি দেউলের সঙ্গে কে এই ছেলে?

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭

সানি দেউলের সঙ্গে কে এই ছেলে?

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: ১৯৮২ সালে যখন ‘বেতাব’ মুক্তি পায়, তখন সবার মুখেই ছিল একটাই কথা ‘ধর্মেন্দ্রর ছেলে’। পঁচিশ বছর পরে এবার ভূমিকা বদল। এবার নায়কের ভূমিকায় সানির ছেলে কর্ণ। ছেলেকে বলিউডে লঞ্চ করার জন্য বেশ অনেকদিন ধরেই ‘বেতাব’ ছিলেন সানি। শেষমেশ পেয়ে গেলেন প্রযোজক। পরিচালকের ভূমিকায় সানি নিজেই।

Manual6 Ad Code

বেশ অনেকদিন ধরেই মানালিতে শুরু হয়েছে ছবির শ্যুটিং। ছবির নাম ‘পল পল দিল কে পাস’। গতকালই ছিল কর্ণের প্রথম শ্যুটিং এবং সেই নিয়ে অত্যন্ত ইমোশনাল হয়ে গেলেন সানি। এই নিয়ে টুইট করার পরেই বলিউডের বহু ব্যক্তিত্বই শুভেচ্ছা জানিয়েছেন সানি ও কর্ণকে।

Manual1 Ad Code

বিশেষ করে শাহরুখ খান লিখেছেন, ওকে দেখতে তোমার মতোই শক্তপোক্ত অথচ শান্ত। ওর জন্য শুভেচ্ছা রইল।

কর্ণের সঙ্গে সত্যিই সানির চেহারার প্রচুর মিল রয়েছে কিন্তু আশির দশকের হিন্দি ছবিতে সানি যেভাবে ইমপ্যাক্ট ফেলেছিলেন, তেমন ছাপ ফেলতে পারবেন কি কর্ণ? দেখা যাক।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code