কে জিতবে ঈদে শাকিব না জিৎ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

কে জিতবে ঈদে শাকিব না জিৎ

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: আসন্ন ঈদে মুক্তি দেয়ার লক্ষ্যে প্রায় হাফ ডজন ছবি প্রস্তুতের আওয়াজ উঠলেও আপাতত তিনটি ছবি মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে দুটি প্রযোজনা প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

ছবিগুলো হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, শাকিব-শুভশ্রী অভিনীত জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ‘নবাব’ ও কলকাতার নায়ক জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া অভিনীত বাবা যাদব পরিচালিত ‘বস-২’।

এরমধ্যে নবাব ও বস-২ যৌথ প্রযোজনায় নির্মিত। রাজনীতির টিজার সাংবাদিকদের দেখিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। কিছুদিনের মধ্যে টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

Manual7 Ad Code

ঈদে যে রাজনীতি আসছে সেটি নিশ্চিতভাবেই জানিয়েছে প্রযোজনা সংস্থা। অন্যদিকে সম্প্রতি নবাবের ট্রেলার প্রকাশ হয়েছে অনলাইনে। এ ছবিতে শাকিব খানের যে নতুন লুক সেটি দেখেই চমকে গেছেন দর্শকরা। চারদিকে প্রশংসার বাণী।

তবে এরমধ্যে কিছু সমালোচনাও রয়েছে। তার পরিমাণ অবশ্য খুবই কম। যদিও এ ছবিটির প্রচারণায় এখনও পর্যন্ত বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কোনো রকম আগ্রহ লক্ষ্য করা যায়নি। কিন্তু ‘বস-২’ নিয়ে ব্যাপকভাবে প্রচারণার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছবির প্রচারণায় দিন কয়েকের মধ্যে ছবির নায়ক ও কলকাতা অংশের প্রযোজক জিৎও ঢাকায় আসার কথা রয়েছে।

ব্যাপক প্রচারণার প্রস্তুতি থাকলেও এরই মধ্যে ছবিটির একটি গান নিয়ে উঠেছে বিতর্ক। ছবিতে ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। যে গানের সঙ্গে স্বল্পবসনে নুসরাত ফারিয়াকে অংশ নিতে দেখা গেছে। ঠিক এখানেই দর্শকদের আপত্তি। ‘আল্লাহ’ নামের উচ্চারণে একদল স্বল্পবসনা নারীর সঙ্গে একই পোশাকে নুসরাত ফারিয়ার উপস্থিতির কড়া সমালোচনা করেছেন অনেকে।

Manual2 Ad Code

অনলাইনে গানটি প্রকাশের পর এটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। এ নিয়ে অবশ্য প্রযোজনা সংস্থা থেকে এখনও কোনো অফিসিয়ালি বক্তব্য দেয়া হয়নি।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত বছর কোরবানি ঈদে যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব অভিনীত শিকারি ও জিৎ অভিনীত ‘বাদশা দ্য ডন’ ছবি দুটি মুক্তি পায়। দুই সেয়ানের সে প্রতিযোগিতায় ব্যবসায়িকভাবে এগিয়ে থাকে শাকিবের শিকারি। ধারণা করা হচ্ছে এবারের ঈদে নবাব মুক্তি পেলেও জিতের বস টু’কেই এগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

এবার দেখার পালা ঈদে নবাবী লুকে সেই প্রতিযোগিতায় কতটা এগিয়ে থাকেন ঢাকার কিং খান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code