সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭
সিলেট :: বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
অপর এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহের নেতৃবৃন্দকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
Design and developed by ওয়েব হোম বিডি