দেশের বাহিরে আরেক ইতিহাস গড়ল ‘দঙ্গল’

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

দেশের বাহিরে আরেক ইতিহাস গড়ল ‘দঙ্গল’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ ছবিটি চীনের সিনেমার ইতিহাস গড়েছে। চীনের সিনেমার ইতিহাসে ৩৩তম ছবি হিসেবে ১০০ কোটি আরএমবি অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘দঙ্গল’।

Manual6 Ad Code

ওয়েবসাইট মাওইয়ান-এর তথ্য অনুযায়ী, চীনে এর আগে মাত্র ৩২ টি সিনেমা ১০০ কোটি আরএমবি ব্যবসা করতে পেরেছিল। সেই প্রথমসারির সিনেমার তালিকাতে ঢুকে গেল বলিউডি ছবি ‘দঙ্গল’।

Manual6 Ad Code

গত ৫ মে চীনে মুক্তি পেয়েছিল দঙ্গল। তারপর থেকেই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি।

এখনও চীনের ৯০০০ পর্দায় চলছে ‘দঙ্গল’। শুধু তাই নয়, ‘দঙ্গল’-এর হাত ধরে আমির হয়ে উঠেছেন চীনের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা। ফলোয়ারের সংখ্যাটা পৌঁছেছে ৬.৫৫ লাখে।

Manual6 Ad Code

সুত্র: এবিপি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code