দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৭

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউড জয় করে প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেও পরিচিত মুখ। দক্ষিণ এশীয়দের গ্ল্যামারের দ্যুতিতে মুগ্ধ করে পশ্চিমাদের মনেও জায়গা করে নিয়েছেন এই সুন্দরী। তাই তাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক আইকন। আর এই জন্যই তিনি পেতে যাচ্ছেন দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার।

Manual1 Ad Code

জানা গেছে, দাদাসাহেব ফালকে পুরস্কারে এবার থেকে নতুন বিভাগ ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিনেত্রী’ চালু হচ্ছে। এই বিভাগেই প্রিয়াঙ্কা পাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি।

Manual8 Ad Code

পুরস্কার কমিটির চেয়ারম্যান গনেশ জৈন এক বিবৃতিতে বলেছেন, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য প্রিয়াঙ্কা নিজেকে আন্তর্জাতিক মঞ্চে মর্যাদার সঙ্গে তুলে ধরতে পেরেছেন। আন্তর্জাতিক স্তরে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তাঁর কাজের জন্য দেশবাসী গর্বিত। পুরস্কারের নতুন বিভাগ চালু করতে তিনিই আমাদের কার্যত বাধ্য করেছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কারের ট্রাস্টি বোর্ডে রয়েছেন জনি লিভার, পহলাজ নিহালনি, মিঠুন চক্রবর্তী ও টিপি অগ্রবালের মতো ব্যক্তিত্বরা। আগামী ১ জুন মু্ম্বাইয়ে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code