বলিউডে ওরা কারা?

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৭

বলিউডে ওরা কারা?

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউড ভাইজান সালমান খান ও তার ভাই সোহেল খান প্রথমবারের মত একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় ভাই হয়ে আসছেন। শিগগিরই মুক্তি পেতে চলেছে বলিউডের চলতি বছরের অন্যতম আলোচিত ছবি ‘টিউবলাইট’। এই ছবিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনের দুই ভাই সালমান-সোহেল।

Manual5 Ad Code

এরই সুবাদে তাদের দু’জনকে নিয়ে সম্প্রতি বেশ চর্চা হচ্ছে। এই ফাঁকে সালমান খান দিলেন আরেক চমক! সোহেল খানের সঙ্গে ছোট বেলার একটি ছবি টুইট করেছেন তিনি। ক্যাপশনে ভাই সোহলে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন সালমান।

ছোট বেলায় কেমন ছিলেন সালমান-সোহেল?ছবিটিতে সালমান কিছুটা আগ্রাসী ভঙ্গিমায় থাকলেও সোহেল খানকে দেখা যাচ্ছে বেশ ইনোসেন্ট লুকে। দুই ভাইয়ের এই ঐতিহাসিক ছবি রাতারাতি ভাইরাল হয়ে গেছে। গণমাধ্যমের শিরোনামেও উঠে এসেছে এই তারকা সহোদরের পুরনো ছবিটি।

Manual4 Ad Code

এদিকে কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির ট্রেলারে সালমান ও সোহেল খানের আবেগঘন উপস্থিতি এরই মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ছবিটি দেখার পরেও দর্শকের চোখের কোণা ছলছল হবে।

Manual7 Ad Code

সুত্র : টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code