সিলেট-১ আসনে খালেদা না আবুল মাল?

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭

সিলেট-১ আসনে খালেদা না আবুল মাল?

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন বলে খ্যাত সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে আবারও অংশ নেয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

দেশের রাজনীতিতে ‘মিথ’ রয়েছে- শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত সিলেট-১ (সিলেট মহানগর ও সদর) আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই সরকার গঠন করে। এ নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য, বর্তমান সরকারের ‘সিনিয়র মোস্ট’ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বয়স ও শারীরিক বিবেচনায় আগামীতে আর কোন নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী।

Manual7 Ad Code

রাজধানীতে সাংবাদিকদের সাথে বাজেট বিষয়ক এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত পূনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তবে, এর সাথে তিনি যোগ করেছেন, সিলেট-১ আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী হলে তিনিও নির্বাচনে অংশ নেবেন।

Manual6 Ad Code

২০১৮ সালে ৮৫ বছর বয়স হবে মন্ত্রীর। তখন অবসরে যাবেন বলে আগেই ঘোষনা দিয়ে রেখেছেন তিনি। গত মঙ্গলবার বাজেট নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, ভালোয় ভালোয় আরেকটি বছর, তারপর অবসর। তবে সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। যদি সত্যি সত্যিই বেগম জিয়া এ আসনে প্রার্থী হন তাহলে আরো একবার নির্বাচনী লড়াইয়ে নামবেন মুহিত। না হলে আর না।

গত এপ্রিল মাসে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, আই উইল রিটায়ার ইন টু থাউজ্যান্ড এইটটিন। আই থিংক ইট উইল বি গুড টাইম। দ্যাট টাইম আই উইল বি এইটি ফাইভ (আমি ২০১৮ সালে অবসরে যাব। আমি মনে করি,এটা একটা ভালো সময়। তখন আমার বয়স হবে ৮৫)। এভাবেই মন্ত্রীত্ব ছেড়ে নিজের অবসরে যাওয়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

Manual3 Ad Code

মঙ্গলবারও সংবাদ মাধ্যমকে তিনি বলেন,তার অবসরে যাওয়ার এই সিদ্ধান্তে তিনি অটল আছেন। সিলেট-১ আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী না হলে তিনি আর নির্বাচন করবেন না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code