সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ২, ২০১৭
বিনোদন ডেস্ক :: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রীর রোম্যান্সে মাতোয়ারা পুরো দুই বাংলা। দর্শকরা যেন গোগ্রাসে গিলছে বহুল আলোচিত ছবি ‘নবাব’-এর প্রকাশিত প্রথম এই গান।
ধুম-ধারাক্কা ড্যান্সে ভরপুর এই গান ইউটিউবে ঝড় তুলেছে। প্রকাশের মাত্র এক দিনেই গানটি দেখেছে ১৩ লাখের বেশি দর্শক! বাংলা গানের ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড বলা চলে এটাকে। কারণ এর আগে কোনো গান এক দিনে এতো বেশি দর্শকভিউ অর্জন করতে পারেনি।
বৃহস্পতিবার (১ জুন) সকালে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘ষোলআনা’। শুক্রবার (২ জুন) দুপুর নাগাদ গানটি জাজের চ্যানেলে দেখেছে সাড়ে ৭ লাখের বেশি দর্শক, অন্যদিকে এসকে মুভিজের চ্যানেলে দেখা হয়েছে সাড়ে ৬ লাখের বেশি বার।
কলকাতার সঙ্গীত পরিচালক স্যাভির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। লিখেছেন গৌতম সুস্মিত। এর কোরিওগ্রাফি করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ।
জয়দীপ মুখার্জির পরিচালনায় ছবিটিতে শাকিব-শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ। যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামী ঈদুল ফিতরে। অন্যদিকে কলকাতায় মুক্তি পাবে জুলাই মাসে।
দেখুন ‘ষোলআনা’ গানটি:
Design and developed by ওয়েব হোম বিডি