বাজেট নিয়ে যা বলছে সিলেট আ’লীগ-বিএনপি

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৭

বাজেট নিয়ে যা বলছে সিলেট আ’লীগ-বিএনপি

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় সংসদে টানা নবমবারের মতো বাজেট ঘোষণা করেছেন সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর ঘোষিত বাজেট নিয়ে সিলেটের মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশি।

Manual2 Ad Code

একই সাথে সিলেটের উন্নয়ন নিয়েও তাদের ছিল বাড়তি প্রত্যাশা। বাজেট ঘোষণার পর এখন সিলেটের মানুষ হিসেব-নিকেশ মেলাতে শুরু করেছেন প্রাপ্তি-প্রত্যাশার।

Manual6 Ad Code

ঘোষিত বাজেটকে আওয়ামী লীগ ব্যবসা ও জনবান্ধব দাবি করলেও বিএনপি বলছে নির্বাচনকে সামনে রেখে তৈরি করা এ বাজেটে প্রতিফলিত হয়নি জনপ্রত্যাশা।

বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে মিছিল করেছে আওয়ামী লীগ। ঘোষিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব বলে দাবি করছেন তারা।

অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে ঘোষিত এ বাজেটকে জনগণের স্বার্থরক্ষার বাজেট বলা যায় না বলে মন্তব্য বিএনপি নেতাদের। তবে তারা বাজেট বিরোধী মিছিল সমাবেশ করেননি। বা এখনো এরকম কোনো আয়োজনের ঘোষণাও দেননি।

Manual3 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতা করার যে স্বপ্ন দেখছি ঘোষিত বাজেট বাস্তবায়িত হলে দেশ সেদিকে অনেকটা এগিয়ে যাবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, বাজেটের আকারই প্রমাণ করছে এটি উন্নয়নের বাজেট। দুই লাখ কোটি টাকার বেশি পরিমাণের যে বাজেট ঘোষণা হয়েছে তা বাস্তবায়িত হলে উন্নয়নের মহাসড়কে দেশ আরোও এগিয়ে যাবে।

আর মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান মনে করেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে এ বাজেট। এই বাজেটে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলেও মনে করেন তিনি।

তবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের বিরোধীতা করেছে জেলা বিএনপি। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণেকে ধোকা দিতে এমন বাজেট ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

ভ্যাটের হার বৃদ্ধির কারণে দেশে আমদানি বাড়বে এবং রফতানি কমবে। এতে ক্ষুদ্র শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে। এ বাজেট কোনভাবেই দেশ ও জনগণের উপকার করবে না। বরং দেশকে ধ্বংস করবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বলেন, এ বাজেট জনবিরোধী বাজেট। এটি কোনভাবেই জনগণের কল্যাণ বয়ে আনতে সক্ষম নয়। এ বাজেটের মাধ্যমে দেশের আপামর জনতা মারাত্মকভবে ক্ষতিগ্রস্ত হবেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code