সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭
আফজাল মিছবা :: দেশের রাজনীতি এখন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক। প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়েই বক্তব্য রাখছেন।
নির্বাচনকালীন সময়ের সরকার ব্যবস্থা বা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে প্রধান দুটি দল মুখোমুখি অবস্থানে থাকলেও এ দলই নির্বাচনের জন্য নিজেদের ঘর গোছাতে ব্যস্ত রয়েছে।
বিএনপি সর্বশেষ অনুষ্ঠেয় একদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও আগামী নির্বাচনে অনুকূল পরিবেশ পেলে নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুতিও গ্রহণ করেছে। এরই লক্ষে সিলেটে বিএনপির কমিটিও গঠন করা হয়েছে। নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করতেও বিএনপি তৎপর রয়েছে। দলটির বিশ^স্ত কিছু সূত্র এমন তথ্যও দিয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তার আভাসও মিলেছে। সিলেটের ৬টি আসনে সম্ভাব্য একজন প্রার্থী ও বিকল্প হিসেবে একাধিক প্রার্থী বিবেচনায় রয়েছেন।
সিলেট-১ আসন : সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি করপোরেশন নিয়ে অতিগুরুত্বপূর্ণ সিলেট-১ আসন গঠিত। কাকতালিওভাবে আসনটি সরকার গঠনের অন্যতম নিয়ামক শক্তিও। সর্বশেষ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হয়েছে সেই দলই সরকার গঠন করেছে। এ কারণে এই আসনটিকে আওয়ামী লীগ বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দলই অতিগুরুত্বের সাথে বিবেচনা করে।
১৯৯১ সাল থেকে সিলেট-১ আসনে বিএনপির কান্ডারি সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম সাইফুর রহমান। ২০০৮ সালের সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পরাজিত হন। সাইফুর রহমানের মৃত্যুর পর সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় সিলেট-১ আসনে বিএনপি প্রার্থীকে হচ্ছেন তা জানা যায়নি।
কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে নিয়মেই অনুষ্ঠিত হয় না কেন বিএনপির অংশগ্রহণ প্রায় নিশ্চিত। এমতাবস্থায় সিলেট-১ আসনে কে হচ্ছেন এম সাইফুর রহমানের উত্তরসূরী? এ নিয়ে রাজনীতির ময়দানে জল্পনা কল্পনা সীমাহীন। এক সময় ধারণা করা হচ্ছিল সাবেক কূটনীতিক ও বিএনপির সাবেক উপদেষ্ট মন্ডলীর সদস্য শমসের মুবিন চৌধুরীই হবেন সিলেটে সাইফুর রহমানের উত্তরসূরী। কিন্তু তিনি হঠাৎ করে রাজনীতি থেকে অবসর নেয়ার পর এখন পর্যন্ত সিলেটে বিএনপির প্রার্থী সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে বিএনপির একটি সূত্র সিলেট-১ আসনে তাদের প্রার্থী সম্পর্কে কিছু ধারণা দিয়েছে।
ওই সূত্রটি জানায়, সিলেট-১ এ বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক আমলা ও বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
সূত্রটি বলছে এখন পর্যন্ত ইনাম আহমদ চৌধুরীই সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। যদি কোনো কারণে ইনাম আহমদ এ আসনে নির্বাচন না করেন সেক্ষেত্রে বিএনপির প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ হক। বিকল্প প্রার্থী হিসেবে বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও বিএনপির বিবেচনায় রয়েছেন। এছাড়াও রয়েছেন সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট-১ আসনের সাবেক এমপি প্রয়াত খন্দকার আব্দুল মালিকের ছেলে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিএনপির সূত্রটি বলছে, এই পাঁচ জনের মধ্যে ইনাম আহমদ চৌধুরী ব্যতিত বাকী চার জন বিএনপির সংসদ নির্বাচনে বিএনপির বিকল্প বিবেচনায় থাকবেন। এই হিসেবে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইনাম আহমদ চৌধুরী প্রায় নিশ্চিত।
দলীয় সূত্র জানিয়েছে, শেষমেষ হয়তো এবাদুর রহমান চৌধুরীকে সিলেট-১ আসনে মনোনয়ন দিতে পারে। এবাদুর রহমান চৌধুরী বড়লেখা থেকে ধানের শীষে বিজয়ী হয়ে বিএনপি সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী হয়েছিলেন।
তবে সিলেট-১ আসনের গুরুত্ব বিবেচনা করে এই আসনে প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি বৃহত্তর সিলেটের ১৯টি আসনে প্রভাব বিস্তার করতে খালেদা জিয়া সিলেট-১ আসনে নির্বাচন করবেন। খালেদা জিয়া সিলেটে নির্বাচন করছেন- নেতাকর্মীরা নাকি এমন গ্রীণ সিগনালও পেয়েছেন।
এই তথ্য দিয়ে বিএনপির বিশ^স্থ সূত্রটি জানায় আরো চকমপ্রদ তথ্য। তাদের ভাষ্য মতে সিলেট-১ আসনে চমক হিসেবে খালেদা জিয়া প্রার্থী দিতে পারেন সিলেটের মেয়ে, জিয়া পরিবারের বধু, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি নেতাকর্মীদের দাবী অগ্রাধিকার দিয়েই দেন তবে সিলেট-১ আসনের গুরুত্ব বিবেচনা করে খালেদা জিয়া প্রার্থী হওয়াটা অস্বাভাবিক নয়। যদি তিনি এখানে নির্বাচন না করেন এবং চমক হিসেবে ডা. জোবায়দা রহমানকে মনোনয়ন না দেন তবে সিলেট-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ইনাম আহমদ চৌধুরী। অবশিষ্ট সবাই খালেদা জিয়ার বিকল্প বিবেচনায় থাকবেন।
Design and developed by ওয়েব হোম বিডি