আ’লীগ সরকার গণতন্ত্রের দরজা বন্ধ করে দিয়েছে : বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ৭, ২০১৭

আ’লীগ সরকার গণতন্ত্রের দরজা বন্ধ করে দিয়েছে : বদরুজ্জামান সেলিম

Manual5 Ad Code

সিলেট :: মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান এর বিদেশ যাত্রা উপলক্ষ্যে সোমবার (৭ জুন) নগরীর শাহী ঈদগাহ এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার গণতন্ত্রের সব দরজা বন্ধ করে দিয়েছে। নাগরিক স্বাধীনতার গলায় ফাসীর দড়ি লটকে দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে নিজেদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করে যেমন খুশী বিরোধী দলকে লাগাতারভাবে দমনপীড়ন করে যাচ্ছে। শুধু বিরোধী দলই নয় দেশের সাধারণ জনগণও এই অবৈধ সরকারের সন্ত্রাস নৈরাজ্য ও লুটপাটের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাই জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যসহ দেশ প্রেমিক সকল নাগরিকের উচিত দেশের অভ্যন্তরে ও বর্হিবিশ্বে অনির্বাচিত বাকশালী সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে এই দেশ বিরোধী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ সদস্য মোস্তাক আহমদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলামূল ইসলাম রুদ্র, মহানগর ছাত্রদল নেতা রাইসূল ইসলাম সানি, ফয়েজ আহমদ, নাহিয়ান সাকির চৌধুরী রকি, আব্দুল আজিজ লোকমান, ইউসুফ আহমদ রকি, নাহিদ আহমদ মন্টি, আশরাফুল ইসলাম অনি, আনোয়ার হোসেন সাহান, ইমন আহমদ, নাঈম আহমদ, মিযান আহমদ,শাওয়াল হোসেন সাগর, অভি হক, জারিফ আহমদ নয়ন, আবেদ আহমদ, তানিম চৌধুরী, আহমেদ রাহেদ মাসুম, আলমগীর হোসেন, রাহুল আহমদ, সাকিব আহমদ, ঝুমন হোসেন, ইসমাম হোসেন ইরাম, তায়েফ আহমদ, সোহাগ আহমদ, জুয়েল আহমদ, সাকিব হাজারি, জুবেল আহমদ, পারভেজ আহমদ, সুজান আহম, হেলাল, সজিব, সাইদ খান, অভি হোসেন, সাগর আহমদ, সানি আহমদ চৌধুরী প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code