সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৭
সিলেট :: আগামী ১৩ জুন ১৭ রমজান মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপি সিলেট জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন পেশার সম্মানিত নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Design and developed by ওয়েব হোম বিডি