বিয়ের আগে এটা করতে আমার কোনো আপত্তি নেই : সায়নী

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৭

বিয়ের আগে এটা করতে আমার কোনো আপত্তি নেই : সায়নী

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: বিয়ের আগে সহবাস! আমরা যতই আধুনিক হই না কেন, এখনও লিভ-ইন রিলেশনশিপ শুনলেই চোখ কপালে ওঠে যায় অনেকেরই। এবার সেই লিভ-ইন রিলেশনশিপ নিয়েই ‘জি বাংলা সিনেমা অরিজিনালস’-এ সুদেষ্ণা রায় ও অভিজিত গুহর নতুন ছবি ‘চলো লেটস লিভ’। ছবির মুখ্য চরিত্র রাহীর ভূমিকায় দেখা যাবে সায়নী ঘোষকে।

Manual6 Ad Code

সায়নীর কথায়- লিভ ইন রিলেশনশিপকে ঠিক কীভাবে দেখা হয় এই মধ্যবিত্ত বাঙালি সমাজে, তাই ওঠে এসেছে চিত্রনাট্যে। আমরা যতই আধুনিক হই না কেন, যদি আমাদের বাবা-মাকে গিয়ে বলি একটি ছেলের সঙ্গে আমি লিভ-ইন করতে চাই, ভুরুতে ভাঁজ পড়বেই। কিন্তু বিয়ে করা আর লিভ ইনের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখি না, কারণ দুটোই তো সেই একসঙ্গে থাকা। যার সঙ্গে আমি সারাজীবন থাকার কথা ভাবছি, তাকে ভালো করে জেনে নেয়া বা বুঝে নেয়াটা খুব জরুরি। এই ছবির চিত্রনাট্যেও সেরকমই একটা সম্পর্ক তুলে আনা হয়েছে। তার ফলে কী কী ঘটছে তাদের জীবনে তা নিয়েই এগিয়েছে গল্প। পাশাপাশি সাবপ্লটে আবার এক নিম্নমধ্যবিত্ত মেয়ের গল্পও বলা হচ্ছে। কন্যা-সন্তান জন্ম দেয়ার ফলে তাকে পরিবারের তরফ থেকে কী কী সহ্য করতে হচ্ছে তাও দেখানো হয়েছে এ ছবিতে।

সায়নী বলেন, রাহী মফস্বলের মেয়ে। তার বয়ফ্রেন্ড অর্জুন। দু’জনে বিয়ে করতে চায়। কিন্তু বিয়ের আগে রাহী অর্জুনকে লিভ ইনের পরামর্শ দেয়। মফস্বলে থাকে বলে যে লিভ ইন শুনলে চমকে উঠবে, এমন মেয়ে কিন্ত নয় রাহী। এখানে অর্জুনের থেকেও লিভ ইন-এর ইচ্ছেটা যেন রাহীরই বেশি। লিভ ইনটা একটা সাধারণ সম্পর্ক বলেই মনে করে সে। লিভ ইন মানেই যে গদগদ প্রেম, এরকমটা কিন্তু নয়।

তিনি বলেন, বাংলা ছবি কতটা সাবালক হচ্ছে তা আমি বলতে পারব না। কিন্তু ‘জি বাংলা সিনেমা অরিজিনালস’-এ কিন্তু আমরা অনেক সাহসী ছবি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে রানাদা, সুদেষ্ণাদি কিন্তু বরাবরই এ ধরনের সামাজিক বিষয় নিয়ে ছবি করে থাকেন। আমি এর আগে ‘একলা চলো’, ‘আবার একলা চলো’- তে অভিনয় করেছি। যেখানে সিঙ্গল মাদারহুডের মতো বিষয়ে কাজ করা হয়েছে। সবসময়ই নতুন বিষয়বস্তু নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায় রানাদা, সুদেষ্ণাদিকে। যেটা খুবই ভালো। কিন্তু বাংলা ছবিতে এখনও মনে হয় গল্প নিয়ে এতটা  এক্সপেরিমেন্ট এখনও খুব একটা করা হয় না।

Manual3 Ad Code

বিয়ের আগে সহবাস নিয়ে সায়নী বলেন, পুরোপুরি মত আছে। আমার কাছে বিয়ে করা আর ঘর করা একই। আর এখন পতি পরমেশ্বর কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যার সঙ্গে সারাজীবন থাকার পরিকল্পনা করছি, তাকে যদি আগে থেকে জেনে নেয়া যায় তাহলে ক্ষতি কী! কারণ বিয়ের পর যদি মনে হয়, তাহলে সেটা একদম শেষপর্যায় হয়ে যায়। তাই আগেভাগে জেনে নেয়াতে কোনো আপত্তি নেই। বিশেষ করে আমার মতো যারা নিজেকে নিয়ে আপ্লুত, তাদের তো আরওই দেখে নেয়া উচিত। কারণ বিয়ে শুধু মাত্র একটা ইনস্টিটিউশন। এর বাইরে বিয়ে আর লিভ ইনের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code