সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৭
সিলেট :: জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৮ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় নেতা ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভ্যর্থনা জানানোর জন্য মোহাম্মদ শাহানুর সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পিতভাবে তাঁকে প্রাণনাশের উদ্দেশ্যে সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির নেতৃত্বে আকস্মিকভাবে হামলা চালানো হয়।
নেতৃবৃন্দ বলেন, এই ন্যক্কার জনক ঘটনা ব্যক্তি মোহাম্মদ শাহানুর উপর নয়, এটা তাঁর নির্বাচনী এলাকার জনগণের উপর আঘাত করা হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, এই ঘটনায় সিলেট মহানগর ও সদর উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে। যে কারণে সদর উপজেলার সর্বস্থরের জনগন চরম মর্মাহত। এ ঘটনার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অবিলম্বে এই হামলার ঘটনার নেতৃত্বাদানকারী সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তিকে গ্রেফতার ও সংগঠন থেকে বহিস্কার করে সংগঠনকে সন্ত্রাসী, বেয়াদব, টেন্ডারবাজ, দখলবাজ ও দালালদের হাত থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।
বিবৃতি দাতারা হচ্ছেন, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, আফতাব উদ্দিন, মনোয়ার ইবনে রহমান, অর্থসম্পাদক মোঃ সাজ্জাদ মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান আহমদ, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন লাল, রফিক আহমদ, হাজী নজির হুসেন, আলহাজ্ব আব্দুল হক, মোঃ শাহাব উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মকবুল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ উস্তার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক আহমদ, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মছদ্দর আলী, সাধারণ সম্পাদক মোঃ আশ্রব আলী, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি খুর্শিদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ বদরুল ইসলাম, টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ তরমুজ আলী, সাধারণ সম্পাদক নিরেশ দাস, টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলতাফ হুসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হামিদ চুনু, সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ আলী প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি