‘আ.লীগ সরকার বিদায় নিলেই নিখোঁজদের ফিরে পাওয়া যাবে’

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭

‘আ.লীগ সরকার বিদায় নিলেই নিখোঁজদের ফিরে পাওয়া যাবে’

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ সরকার বিদায় নিলেই নিখোঁজ হওয়া নেতাকর্মীদের সন্ধান পাওয়া যাবে-আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual4 Ad Code

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সন্মানে এক ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় গুম ও খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন চেয়ারপার্সন।

খালেদা জিয়া বলেন, সরকার ভেবেছে যে, বিএনপিকে শেষ করতে গেলে এসব ভালো ছেলেদের শেষ করে ফেলতে হবে, তাহলে বিএনপি দুর্বল হবে, বিএনপির কিছু হবে না। তারা আজীবন ধরে ক্ষমতায় থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে যাবেন। সেজন্য তারা এসব কাজগুলো করেছিলো ক্ষমতায় আসার পর থেকেই।

তিনি বলেন, আমরা এখনো আশা করি যে, তারা আ্ছে, একদিন ফিরে আসবে। আপনারা দেখেছেন যে, সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকেও ধরে নিয়ে গেছিল, কয়েক মাস পর তাকে তার বাড়ির কাছে ফেলে দিয়ে গেছে। এরকম আরেকজন হলো খোকন। অত্যাচারী সরকার বিদায় হলে দেশে তখন তাদের খোঁজ পাবো, তখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আমরা সেই আশায় আছি।

Manual6 Ad Code

নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের বেদনার সাথে সহমর্মিতা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, যারা হারিয়ে গেছে, তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও ছেলে। তাদের স্নেহ করতাম, ওরা দলের জন্য অনেক কষ্ট করেছে। তারা (সরকার) যাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, তারা জানতো যে, এরা ভালো ছেলে, এরা কাজ করে দলের জন্য। ওরা ভেবেছে যে, এসব কর্মীকে শেষ করে ফেলতে পারলে বিএনপি শেষ হয়ে যাবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের নিহত নেতা নুরুল আলম নুরুর শিশু কন্যা উম্মে হাবিবা মীম, সেলিম রেজা পিন্টুর বোন রেহানা পারভীন ‍মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আঁখি, নুরুজ্জামান জনির স্ত্রী মুনিয়া পারভীন, তিন মাস ১৭ দিন নিখোঁজ থাকার পর সন্ধান পাওয়া ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনও বক্তব্য দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code