সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ২২, ২০১৭
সিলেট :: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার পর থেকে বর্তমান সরকারের পায়ে নিচের মাটি সরে গেছে। দেশ ও দেশের মানুষ রক্ষায় আবারও ঘোরে দাঁড়াবে বিএনপি।
মহানগরীর ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি