বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৪

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৭

বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৪

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।

Manual1 Ad Code

বুধবার সকাল নয়টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

মরদেহবাহী অ্যম্বুলেন্স খাদে নিহত ২ :

ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার পাথুলি এলাকায় মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাথুলি এলাকায় ফরিদপুরগামী মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি উল্টে খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট শ্রমিক।

Manual5 Ad Code

আজ সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত শ্রমিকের নাম দিলীপ সরকার (৫০)। তাঁর বাড়ি উপজেলার সাতপাড় এলাকায়। আহত শ্রমিকদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়িও একই এলাকায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code