কাতার সংকট কূটনৈতিক ভাবে সমাধান করতে হবে : পুতিন

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৭

কাতার সংকট কূটনৈতিক ভাবে সমাধান করতে হবে : পুতিন

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকট কূটনৈতিক ভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

Manual3 Ad Code

এতে বলা হয়েছে, বিরাজমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মত পার্থক্য দূর করতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

Manual2 Ad Code

কাতার এবং বাহরাইন আলোচনা শুরু করেছে বলে উল্লেখ করে এতে বলা হয়, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগ নিয়েও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।

পারস্য উপসাগরীয় চারটি দেশ গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও ওই অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করে দোহা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code