বন্যাদূর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি লুনা’র আহবান

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

বন্যাদূর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি লুনা’র আহবান

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ‘বিএনপি ও সহযোগি সংগঠনের’ নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনা। সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্থদের সাহায্য করার এ আহবান করেন।

Manual7 Ad Code

বিবৃতিত্বে লুনা বলেন, উজানে ভারী বর্ষণ ও বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া বালাগঞ্জ-ওসমানীনগরে বন্যা দেখা দিয়েছে। দুটি উপজেলার বেশির ভাগ এলাকার হাজার হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। টিউবওয়েলগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছেন এলাকার মানুষ জন। দিন দিন অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। এসব এলাকায় ত্রাণ সহায়তার জন্য হাহাকার উঠলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। তাই যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিলে অল্প সময়ে বন্যার্তদের কষ্ট লাঘব হবে। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code