রণবীর-ক্যাটরিনার নগ্ন ছবি ঘিরে তোলপাড়

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

রণবীর-ক্যাটরিনার নগ্ন ছবি ঘিরে তোলপাড়

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: রণবীর কাপুরের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। যতদূর দেখা যায়, গায়ে কোনও পোশাক নেই তার। তার পাশটিতে যিনি বসে, গাড়ির কাচে আলো পড়ার দরুণ তার মুখ অনেকটাই ঝাপসা। তবে সিনেপ্রেমীদের বুঝতে অসুবিধা হয় না যে তিনি ক্যাটরিনা কাইফ। তার পরনেও বেশভূষা বেশ এলেমেলো। সম্প্রতি এমনই এক ছবিকে ঘিরে সরগরম নেটদুনিয়া।

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ ঘিরে দেদার নিউজপ্রিন্ট খরচ হয়েছে। এই সেদিন দীপিকাকে টপকে রণবীরের জীবনে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। কিছুদিন বেশ ভালই কেটেছিল। অন্তত নায়ক-নায়িকার হাবেভাবে তাই-ই মনে হয়েছিল।

Manual4 Ad Code

কিন্তু সুখের দিন বেশিদিন টেকেনি। পারিবারিক কারণে হোক বা অন্য যা কিছু, সম্পর্কের গাঁটছড়া ছিঁড়েছে। তাতে অবশ্য প্রফেশনাল সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। রণবীর কাপুরই বোধহয় সেই অভিনেতা, যিনি ব্রেক আপের পরও তার দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে কাজ করলেন। এর আগে দীপিকার সঙ্গে তার ছবি সুপারহিট হয়েছিল। এবার পালা ক্যাটরিনার।

Manual4 Ad Code

জগ্গা জাসুস ছবিতে রণবীর-ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে। তার প্রমোশনে জুটিতে হাজিরও হচ্ছেন দুজনে। যেন কোথাও কোনও বিচ্ছেদের লেশমাত্র নেই। এতটাই প্রফেশনাল তারা। এর মধ্যেই শোরগোল নতুন এই ছবিকে ঘিরে। নানামহলের প্রশ্ন, তবে কি এই ঘনিষ্ঠতা সম্পর্কের পুনর্জন্মের ইঙ্গিত দিচ্ছে? কোথা থেকে এল ছবি।

Manual2 Ad Code

জানা গেছে, জগ্গা জাসুস ছবিরই একটি গানের কারণে এভাবে ধরা দিয়েছিলেন এই নায়ক-নায়িকারা। গায়ে জামা রাখেননি রণবীর। ক্যাটরিনার পরনেও পোশাক ছিল অল্পই। সেভাবেই তৈরি হয়েছে গানের দৃশ্যটি। এই গানেরই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে একটি বিনোদনমূলক ওয়েবসাইট। আর তারপরই সরগরম হয়ে ওঠে নেটদুনিয়ায়। নগ্ন অবস্থায় রণবীর-ক্যাটরিনাকে দেখা গেছে, ভেবেই অনেকে অবাক হচ্ছেন। অনেকেই আবার এ ছবিতে তাদের পারস্পরিক কেমিস্ট্রি দেখে ভাবছেন, এদের ব্রেক আপ না হলেই হত।

Manual4 Ad Code

রণবীর এখনও কোনও নতুন সম্পর্কে জড়াননি। ক্যাটরিনাও তাই। ছবি যে জল্পনার জন্ম দিয়েছে তা যদি সত্যি হয়ে ওঠে, তবে মন্দ কী!

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code